বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বাপাজস নতুন কমিটি গঠন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন নির্বাচিত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ​জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: সদর থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার গাজীপুরে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত পবিত্র খোশরোজ শরীফে ভক্তদের ঢল: মাইজভাণ্ডার দরবার শরীফে বাবা ভাণ্ডারী (ক.)-এর ৯১তম বার্ষিক ওরশ সম্পন্ন বাউবিতে আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান উপাচার্যের  বারি বিজ্ঞানীদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময় বাউবিতে চারটি অ্যাপ সিস্টেমের উদ্বোধন: ডিজিটাল সেবার নতুন দিগন্ত গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন

গাজীপুরে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে এ হামলা চালানো হয়। এ সময় স্টেশন মাস্টারের কক্ষেও ভাঙচুর চালায় হামলাকারীরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফাঁড়িটি ঢাকা রেলওয়ে থানার আওতাধীন।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ইয়াবা বিক্রির সময় ৫৮ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজাদি গ্রামের আনিছ (১৮) এবং গাজীপুর সদর মেট্রো থানার চা বাগান বাঁশতলা এলাকার শিমলা (২২)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বিকেলে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ। পরে তাদের ফাঁড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল মাদক কারবারি ফাঁড়িতে হামলা চালায়। পরে পুলিশ সদস্যদের হুমকি দিয়ে চলে যায় অস্ত্রধারীরা। তবে আটক দুজনকে ছিনিয়ে নিতে পারেনি তারা। খবর পেয়ে রেলওয়ে থানা ও সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সাত-আট জনের একটি দল চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় ঢোকে। তারা প্রথমে তার কক্ষের দরজা-জানালায় কুপিয়ে ভাঙচুর করে। পরে স্টেশনের পূর্ব পাশে পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালা ভাঙচুর করে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, “পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঢাকা রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৪ ঘন্টা আগে
১২ সময় দৃশ্য