বাংলাদেশ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গাজীপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই টঙ্গীতে ৫টি চাকু ও ৩টি সুইচ গিয়ারসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর ​গাজীপুরে জিএমপির বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৬ ​গাজীপুরে ভাওয়াল রাজদিঘি সংস্কার ও রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় দিনদুপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এএমএম তৌহিদুর রশিদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখা থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে এসে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এএমএম তৌহিদুর রশিদ রোববার দুপুরে সোনালী ব্যাংক কালিয়াকৈর শাখায় থাকা তার বাবা এসএম হারুনুর রশিদের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন। পরে উত্তোলনকৃত টাকাগুলো নিয়ে একটি অটোরিকশাযোগে তার মামা তাসনিম উদ্দিন হিমুকে সঙ্গে নিয়ে হিজলতলী এলাকায় তার বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাংশাই ব্রিজের পাশে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের এক্সকরোলা প্রাইভেটকার নিয়ে এসে রিকশার গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগ জোরপূর্বক টেনে নিয়ে টাঙ্গাইলের দিকে চলে যায় ছিনতাইকারীরা।

পরে তিনি পুলিশের জরুরি সেবায় ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে ছিনতাইকারীরা এলাকা ত্যাগ করে। এ ঘটনায় তৌহিদুর রশিদ বাদী হয়ে সন্ধ্যায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৭ ঘন্টা আগে
০ সময় দৃশ্য