বাংলাদেশ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে ​কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ১২৫০ টাকা ও চাকরি নিয়মিতকরণের দাবি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার বিএডিসিসহ বাংলাদেশ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি জাবি জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত ​গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ

কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দরা এলাকার মান্নান প্লাজা নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন বয়সের নারী এনে অবৈধ দেহ ব্যবসা চালিয়ে আসছিল একটি কুচক্রী মহল। এর আগেও এই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছিল। মাঝখানে কিছুদিন ব্যবসা বন্ধ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুনরায় এই অবৈধ কার্যক্রম শুরু হয়।

ঘটনার দিন রাতে মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী যুব সমাজের একটি অংশ ওই হোটেলে এসে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চান। তখন হোটেল কর্তৃপক্ষ উল্টো ওই যুবকদের প্রধান ফটক বন্ধ করে ভেতরে আটকে রাখে।

খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং হোটেল থেকে যুবকদের মুক্ত করেন। পাশাপাশি অবৈধ কার্যক্রমে লিপ্ত থাকার দায়ে হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জন নারী-পুরুষকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আটককৃত সবাইকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৭ ঘন্টা আগে
৫ সময় দৃশ্য