বাংলাদেশ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে ​কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ১২৫০ টাকা ও চাকরি নিয়মিতকরণের দাবি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার বিএডিসিসহ বাংলাদেশ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি জাবি জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত ​গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ

গাজীপর প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

গত ১৭ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স দেওয়া হবে। এ কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে উভয় পক্ষের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব প্রশিক্ষণের ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।

এ ছাড়া শিল্পখাতের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ, শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ তৈরিতেও কাজ করবে দুই প্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দক্ষতার স্বীকৃতি দিতে সনদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম। এ উদ্যোগের মাধ্যমে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সংযোগ বাড়বে এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ তৈরি হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৮ ঘন্টা আগে
৩ সময় দৃশ্য