বাংলাদেশ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রিজভী  গাজীপুরের কালিয়াকৈর বোয়ালীতে মাদকের থাবায় জিম্মি কয়েক গ্রাম: সন্ধ্যার পর বসে জমজমাট হাট ব্রিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য গাজীপুর জেলা জামায়াতের নতুন আমির শেফাউল হকের শপথ গ্রহণ গাজীপুর মহানগরের জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো: খায়রুল হাসান

হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় পেল নরওয়ে

অজানা খবর,অনলাইন:

আর্লিং হালান্ড জোড়া গোল

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে জোড়া গোল করে দলকে বিপদ থেকে উদ্ধার করলেন আর্লিং হালান্ড। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও যখন পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে নরওয়ে। তখন আবারও এগিয়ে এলেন হালান্ড। দলের সবচেয়ে বড় তারকার কাঁধে চেপে জয়ের আনন্দে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করল তারা।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ উলেভাল স্তাদিওনে ডেনমার্ককে ২-৩ গোলে হারিয়েছে নরওয়ে। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে শুরুতে অস্কার ববের গোলে এগিয়ে যায় দলটি।

বিশ্বকাপে টানা চার ম্যাচে জালের দেখা পান হালান্ড। সেখানে গোল করতে পারেননি কেবল কোয়ার্টার-ফাইনালে, তার দলও ম্যাচটি জিততে পারেনি। এরপর নতুন মৌসুমে ক্লাবে ফিরে আবারও নিয়মিত গোল করা শুরু করেন তিনি এবং সেই ধারাবাহিকতায় এবার ফের জাতীয় দলের হয়ে গোল করলেন।

ম্যাচের ১৪তম মিনিটে অস্কার ববের কোনাকুনি শটে ডেনমার্কের জালে বল জড়ায় নরওয়ে। চার মিনিট পর হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। ডি-বক্সে সতীর্থের থ্রু পাসপেয়ে তিনি দুরূহ কোণ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন। এর সাত মিনিটের ব্যবধানে (২৫) ডেনমার্কের হয়ে স্কোরলাইন ২-১ করেন মিকেল ড্যামসগার্ড। প্রতিপক্ষের রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে তিনি দারুণ ফ্রি-কিকে গোলটি করেন।

প্রথমার্ধে লিডে থাকলেও, ৬০তম মিনিটে নরওয়ে সেটি হারায়। ডেনমার্ক তারকা রাসমুস হয়লুন্ডের গোলে ম্যাচে সমতা ফেরে। কাছ থেকে নেওয়া শটে তিনি গোলটি করেন। দারুণ লড়াই জমলেও ৭৪ মিনিটে হালান্ড এবারও প্রথম ছোঁয়ায় জোরালো শটে জাল কাঁপান। ফলে ডেনমার্কের পয়েন্ট ভাগাভাগির আশাও ভেস্তে যায়।

জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার সিটি তারকার মোট গোল হলো ৫৬ ম্যাচে ৬৪টি।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫১ সময় দৃশ্য