বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ বাপাজস নতুন কমিটি গঠন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন নির্বাচিত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ​জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: সদর থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার গাজীপুরে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত পবিত্র খোশরোজ শরীফে ভক্তদের ঢল: মাইজভাণ্ডার দরবার শরীফে বাবা ভাণ্ডারী (ক.)-এর ৯১তম বার্ষিক ওরশ সম্পন্ন বাউবিতে আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান উপাচার্যের  বারি বিজ্ঞানীদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময় বাউবিতে চারটি অ্যাপ সিস্টেমের উদ্বোধন: ডিজিটাল সেবার নতুন দিগন্ত গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

​গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ

গাজীপুর প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ও উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা করতে জেলা পরিষদের এই সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

​গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবার পূজামণ্ডপগুলোতে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদের ইতিহাসে এবারই প্রথম এত বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। আগামীতেও সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ মিনিট আগে
৭ সময় দৃশ্য