বাংলাদেশ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী স্বাদে সেরা, দামে কম, লোকসানে মধুপুরের আনারস চাষি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে রাজপথে হাসান সরকার, বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা জিএমপির নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা মহাসড়কে সংঘর্ষ-অগ্নিসংযোগ,  ১১ প্লাটুন বিজিবি ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শ্রমিকদের নিরাপত্তা দেবে পুলিশ

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মায়ের দোয়া বেকারী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিলো।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহারিয়ার ইসলাম নাফিস বলেন, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।জরিমানা করে সতর্কবানী দেওয়া হচ্ছে। এরপর ভেজাল কারীদের ছাড় দেওয়া হবে না জেল দেওয়া হবে।প্রতিষ্ঠান শীলগালা করা হবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৫ সময় দৃশ্য