বাংলাদেশ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​গাজীপুরে ভাওয়াল রাজদিঘি সংস্কার ও রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে ​কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ১২৫০ টাকা ও চাকরি নিয়মিতকরণের দাবি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার বিএডিসিসহ বাংলাদেশ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি জাবি জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত

​গাজীপুরে ভাওয়াল রাজদিঘি সংস্কার ও রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

Oplus_131072

গাজীপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী ভাওয়াল রাজদিঘি সংস্কার, দূষণমুক্ত রাখা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘ভাওয়াল রাজদিঘি সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ বুধবার (২১ শে অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় ভাওয়াল রাজদিঘীর পাড়ে এই সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় দিঘীর পাড়ের বাসিন্দা, পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং দিঘী সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা করা হয়।

​সংগঠনটির নেতৃার্থীরা জানান, শতবর্ষী ভাওয়াল রাজদিঘি কেবল একটি জলাশয় নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের প্রতীক। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য বর্ধনে এটি এক অনন্য সম্পদ। গাজীপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মাধ্যমে রাজদিঘির প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনমূলক পদক্ষেপে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

​কেন শতবর্ষী রাজদিঘি রক্ষা করা জরুরি?

​লিফলেটে রাজদিঘি রক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্ব তুলে ধরা হয়:

​পরিবেশের ভারসাম্য: দিঘি স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে সাহায্য করে।
​জরুরি সুরক্ষাকবচ: যেকোনো ধরণের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও জরুরি সেবার জন্য এটি পানির দ্রুততম ও প্রধান উৎস।

​স্বাস্থ্য ও সৌন্দর্য: পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নাগরিক জীবনে মানসিক প্রশান্তি আনে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করে।

​জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান:
​দিঘি ও এর আশপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি কিছু সচেতনতামূলক নির্দেশনাবলী অনুসরণ করার বিনীত অনুরোধ জানানো হয়েছে:

১. বর্জ্যমুক্ত দিঘী: দিঘীর পানিতে ময়লা, পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলা।

২. রাসায়নিক মুক্ত রাখা: পানিতে সাবান, ডিটারজেন্ট ব্যবহার না করা এবং কাপড় ও বাসনাদি ধোয়া থেকে বিরত থাকা।

৩. সবুজ রক্ষা: দিঘীর পাড়ের গাছপালা কাটা থেকে বিরত থাকা এবং গাছের গোড়ায় ময়লা না ফেলা।

৪. জীববৈচিত্র্য ও শিশু সুরক্ষা: দিঘীর মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট না করা, শিকার বন্ধ রাখা এবং শিশুদের একাকী দিঘীর কাছাকাছি যেতে না দেওয়া।

৫. যানজট নিরসন ও পরিচ্ছন্নতা: দিঘীর পাড়ে অবৈধভাবে যানবাহন পার্কিং না করা এবং ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের আশপাশ পরিচ্ছন্ন রাখা।

​উক্ত কর্মসূচিতে আয়োজক সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনি এবং সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ মিনিট আগে
৭ সময় দৃশ্য