বাংলাদেশ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে ​কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ১২৫০ টাকা ও চাকরি নিয়মিতকরণের দাবি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার বিএডিসিসহ বাংলাদেশ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি জাবি জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত ​গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ

​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক:

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কিত বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বহুল আলোচিত ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা (Project Closure) করে বিদ্যমান করিডোরটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

​গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (বিআরটি শাখা) কর্তৃক জারি করা এক সরকারি চিঠিতে এ সংক্রান্ত মন্ত্রিসভা-বৈঠকের নির্দেশনার কথা জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব তাসলিমা আহমেদ পলি।

​মূল সিদ্ধান্তসমূহ:

​বিআরটি প্রকল্প বন্ধ: বিদ্যমান আইনি জটিলতা নিরসন করে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে বিআরটি প্রকল্পের আনুষ্ঠানিক ‘প্রজেক্ট ক্লোজার’ (Project Closure) বা সমাপ্তি ঘটানো হবে।

​সাধারণ মহাসড়কে রূপান্তর: বিআরটি করিডোরের বিদ্যমান স্টেশন, লেন ডিভাইডার ইত্যাদি অপসারণ করে পুরো পথটিকে ৩+৩ লেনের (মোট ৬ লেন) একটি সাধারণ হাইওয়ে করিডোরে রূপান্তর করা হবে।

​ওভারপাস সম্প্রসারণ: বিআরটি রুটের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট ২ লেনের দুটি ওভারপাসকে চার (৪) লেনের ওভারপাসে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​কোম্পানি বিলুপ্তকরণ: ‘ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি’ বন্ধ করে এর সমস্ত কার্যক্রম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতায় নিয়ে যাওয়া হবে।

​

​মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে, বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৩ তারিখের মধ্যে হালনাগাদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

​সংক্রান্ত নির্দেশনার অনুলিপি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট পিএলসি-এর নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের নিকট জরুরি কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

​

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০ ঘন্টা আগে
৬ সময় দৃশ্য