বাংলাদেশ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর বাউবির এলএলবি ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৩০ হাজার টাকা কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা ৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ফজলুল হক মিলন ​ গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত ‘সাগর সৈকত কনভেনশন হলে’ গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শত শত শ্রমিক খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এর ফলে ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

​সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের তুলনায় শ্রমিকদের বর্তমান মজুরি অত্যন্ত অপ্রতুল। সাধারণ শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছেন। জীবনযাত্রার ব্যয় ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বাস্তবতায় দাঁড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা করা এখন সময়ের দাবি।

​অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, “শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আমরা ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছি। আগামী ১ ডিসেম্বরের মধ্যে যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে সারা দেশে সর্বাত্মক ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

​সমাবেশের প্রধান অতিথি এবং বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, “শ্রমিকদের অধিকার আদায় এবং যেকোনো ধরনের শ্রমিক নির্যাতনের প্রতিবাদে দেশের ফেডারেশনগুলো একযোগে কাজ করে যাচ্ছে। আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের এই ন্যায্য অধিকার আদায় করব।”

​বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

​সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা এবং সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমানসহ গাজীপুর অঞ্চলের বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৭ ঘন্টা আগে
১৮ সময় দৃশ্য